1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী। মোঃ সানোয়ার হাসান সুনু জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের মানববন্ধন কৃষি উন্নয়নে প্রযুক্তির বিকল্প নেই: জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত। জগন্নাথপুরে সাংবাদিক আমিনুর রহমান জিলু গ্রেফতার: গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদ জগন্নাথপুর-শান্তিগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন এডভোকেট ইয়াসীন খান জগন্নাথপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন,জমিয়ত নেতা যুক্তরাজ্য প্রবাসী শেখ ক্বারী আব্দুস শাহিদ

সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী। মোঃ সানোয়ার হাসান সুনু

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিবেদক:

সংবাদকর্মীদের পেশাগত মান, জবাবদিহিতা ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, বর্তমানে সাংবাদিকতার আড়ালে কিছু ব্যক্তি অপসাংবাদিকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন করছে।

এ প্রসঙ্গে মোঃ সানোয়ার হাসান সুনু বলেন, বর্তমান সময়ে নামসর্বস্ব ও অপ্রচলিত বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করে অনেকেই নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। সামান্য অর্থের বিনিময়ে কথিত সাংবাদিক পরিচয়পত্র সংগ্রহ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রচার করছেন এবং বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
অনেক ক্ষেত্রে এসব ব্যক্তি নিজেদের মধ্যে পৃথক প্রেসক্লাব গঠন করে মূলধারার সাংবাদিকদের সঙ্গে প্রতিযোগিতামূলক ও অশোভন আচরণ করছেন। এছাড়া প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী মহলের প্রশ্রয়ে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে।

তার মতে, প্রকৃত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ এবং অপসাংবাদিকতা রোধে সরকারিভাবে সাংবাদিকদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা জরুরি। একই সঙ্গে সাংবাদিক পরিচয়পত্র প্রদান, পেশাগত যোগ্যতা নির্ধারণ এবং আচরণবিধি বাস্তবায়নে কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের উচিত গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এতে যেমন সাংবাদিকতা পেশার মর্যাদা বৃদ্ধি পাবে, তেমনি সাধারণ মানুষও হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা পাবে।”
সচেতন মহলের অভিমত, সাংবাদিকতার পবিত্র পেশাকে বিতর্কমুক্ত রাখতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে একটি যুগোপযোগী ও কার্যকর নীতিমালা এখন সময়ের অপরিহার্য দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme