1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ। জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জগন্নাথপুরে ‘ফেয়ার ফেইস’র ৭ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী যুবক মামুন মিয়া নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি ইতিহাসে প্রথমবার রানীগঞ্জ বাজার কমিটির নির্বাচন: ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৩ মৃত কন্যাসন্তানের জন্ম! রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন

রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১ Time View

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদ, মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় রানীগঞ্জ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী মো. সামি, মো. জুয়েল, মো. রুহিত, মো. আব্দুর রহিম, মো. আকমল হুসেন, মো. আতিফ হুসেন প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৪ জুন বুধবার কলেজ অধ্যক্ষের ওপর অত্যন্ত অন্যায় ও অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। কলেজে নতুন চালু হওয়া যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক ফরহাদ রেজার শর্তসাপেক্ষ নিয়োগকে কেন্দ্র করে একটি মহল এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মূলত কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ওই শিক্ষকের বেতন-ভাতা ছাড় হচ্ছে না, যা সম্পূর্ণ একটি প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু এই বিষয়টিকে পুঁজি করে কলেজকে পরিচালনা কমিটিহীন রাখা হয়েছে এবং শিক্ষকদের বেতন-ভাতা প্রাপ্তিতে জটিলতা তৈরি করা হচ্ছে।
মানববন্ধনে বক্তারা অধ্যক্ষের বিরুদ্ধে আনা সব ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অধ্যক্ষের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme