1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুলাই শহিদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ।

কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু এবং সদস্য শাহ এস এম ফরিদ ও বিপ্লব দেবনাথ।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। স্বৈরাচারী ও অন্যায় শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এই বীরত্বপূর্ণ আন্দোলন এবং শাহাদাত বরণের মাধ্যমে দেশে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার এই চরম আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। বক্তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন। তারা আরও বলেন, তরুণদের এই অকুতোভয় চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য শাহ এসএম ফরিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme