1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২২ Time View

নিজস্ব প্রতিবেদক : আমিনুল হক সিপন (সিনিয়র সাংবাদিক)

‘একটি ভালো শিক্ষা যেকোনো মানুষকে পরিবর্তন করতে পারে, আর একজন ভালো শিক্ষক সবকিছু পরিবর্তন করে দিতে পারে’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আশা কোচিং সেন্টার’।

সোমবার (২৯ জুন) বাদ আছর সৈয়দপুর বাজারে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন অফিসের পাশে এক দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম সৈয়দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুর্শেদুর রহমান, রমাপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুনায়ুম কবীর, উত্তম কুমার দেবনাথ এবং আশা কোচিং সেন্টারের পরিচালক তৌফিক হোসেন কোরেশীর পিতা সায়েস্তা হোসেন কোরেশী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা শেখ বিল্লাল মিয়া, হাফিজ রুহুল আমীন, মোঃ সাজিদ মিয়া, দিদার কোরেশী, আশিক মিয়া, মাসুক রব্বানী, সৈয়দ ছানু মিয়া, সৈয়দ তাজ উদ্দিন, শেখ ছাদিক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সৈয়দপুর দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক।

নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হবে। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সকল বিষয় এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ যত্নে ক্লাস নেওয়া হবে।

ভর্তির প্রক্রিয়া সম্পর্কে কোচিং সেন্টারের পরিচালক তৌফিক হোসেন কোরেশী জানান, শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সহজ করতে কোনো ভর্তি ফি বা ভর্তির টাকা নেওয়া হবে না। শিক্ষার্থীরা শুধুমাত্র নির্ধারিত মাসিক বেতন দিয়েই নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme