1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ। জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জগন্নাথপুরে ‘ফেয়ার ফেইস’র ৭ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী যুবক মামুন মিয়া নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি ইতিহাসে প্রথমবার রানীগঞ্জ বাজার কমিটির নির্বাচন: ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৩ মৃত কন্যাসন্তানের জন্ম! রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন

জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর প্রতিনিধি :

জাতীয় দৈনিক ‘বাংলাদেশ বুলেটিন’-এর ৯ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরে।

শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।

দৈনিক বাংলাদেশ বুলেটিনের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু।

এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলী হোসেন খান, সাধারণ সম্পাদক শাহ ফুজায়েল আহমেদ, প্রতিদিনের জগন্নাথপুরের বার্তা সম্পাদক সুজন আহমেদ এবং জগন্নাথপুর টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ফরহাদ আহমেদ রেহান।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন,পত্রিকাটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও জগন্নাথপুরসহ দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে পত্রিকাটি তার সাহসী এবং নিরপেক্ষ ভূমিকা ধরে রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme