1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী। মোঃ সানোয়ার হাসান সুনু

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

সংবাদকর্মীদের পেশাগত মান, জবাবদিহিতা ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, বর্তমানে সাংবাদিকতার আড়ালে কিছু ব্যক্তি অপসাংবাদিকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন করছে।

এ প্রসঙ্গে মোঃ সানোয়ার হাসান সুনু বলেন, বর্তমান সময়ে নামসর্বস্ব ও অপ্রচলিত বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করে অনেকেই নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। সামান্য অর্থের বিনিময়ে কথিত সাংবাদিক পরিচয়পত্র সংগ্রহ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রচার করছেন এবং বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
অনেক ক্ষেত্রে এসব ব্যক্তি নিজেদের মধ্যে পৃথক প্রেসক্লাব গঠন করে মূলধারার সাংবাদিকদের সঙ্গে প্রতিযোগিতামূলক ও অশোভন আচরণ করছেন। এছাড়া প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী মহলের প্রশ্রয়ে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে।

তার মতে, প্রকৃত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ এবং অপসাংবাদিকতা রোধে সরকারিভাবে সাংবাদিকদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা জরুরি। একই সঙ্গে সাংবাদিক পরিচয়পত্র প্রদান, পেশাগত যোগ্যতা নির্ধারণ এবং আচরণবিধি বাস্তবায়নে কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের উচিত গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এতে যেমন সাংবাদিকতা পেশার মর্যাদা বৃদ্ধি পাবে, তেমনি সাধারণ মানুষও হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা পাবে।”
সচেতন মহলের অভিমত, সাংবাদিকতার পবিত্র পেশাকে বিতর্কমুক্ত রাখতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে একটি যুগোপযোগী ও কার্যকর নীতিমালা এখন সময়ের অপরিহার্য দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme