1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ৫০ শিক্ষার্থীর পাশে ছাত্রদল, ভর্তি ফি সহায়তা প্রদান জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত করলেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ মিজানুর রহমান রাসেল: প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা জগন্নাথপুরে অর্ধকোটি টাকার চোরাই মসলাসহ ভ্যান আটক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে পার করে দেওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন

জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

নিজস্বপ্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার শুরুতে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে দেশের বর্তমান প্রেক্ষাপট ও জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ,
জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু,
উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুরসালিন অনিক, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, এবং জুলাই আন্দোলনের যোদ্ধা আরিফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি বৈষম্যমুক্ত ন্যায়ভিক্তিক সমাজ বিনির্মানের লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল। এই আন্দোলনের সুবাদেই আমরা আজ একটি নতুন বাংলাদেশ পেয়েছি, স্বাধিনভাবে কথা বলতে পারছি।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গনতান্ত্রীক ধারায় ফিরেছে। আইনের শাসন ও উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করছে।

বক্তারা বলেন,
বৈষম্যবিরোধী আন্দোলন তীব্র গণ আন্দোলনে রুপ নেয় বিএনপি জামাত, ইসলাম পন্থী দল গুলো, এনসিপি সহ সর্বস্তরের ছাত্র-জনতা জুলাই’ বিপ্লবে অংশ নেন। সে দিন সম্মুখ সারিতে নাহিদ, হাসনাত,সারজিস আসিফরা জীবন বাজি রেখে ছাত্র-জনতার আন্দোলন চালিয়ে যান। এ দিন ফ্যাসিষ্ট বাহিনীর গুলিতে শহিদ হন বীর যুদ্ধা আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ হাজার হাজার জুলাই’ যুদ্ধা। তীব্র আন্দোলনের মুখে দলবল নিয়ে ফ্যাসিষ্ট হাসিনা ভারতে পালিয়ে যান।
এবং দেশে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। দেশে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের যে মানবিকসম্পন্ন রাষ্ট্র গঠনের লক্ষ্য ছিল এবং এর পেছনে যে চেতনা কাজ করেছে, তা যেন কোনোভাবেই ম্লান না হয়ে যায়।

সভার শেষ পর্যায়ে মহান আল্লাহ পাকের দরবের দেশের শান্তি ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme