জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি :
বিশ্বজুড়ে বাংলা শ্লোগানে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা টিভির এক দশক সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯মে) সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ সড়কের জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টাল কার্যালয়ে এক কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা টিভির জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দে এর আয়োজনে সাংবাদিক অমিত দেব এর সঞ্চালনায় বাংলা টিভি পরিবার কে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ব্যবসায়ী শশী কান্ত গোপ,সাংবাদিক হুমায়ুন কবির,জুয়েল আহমেদ প্রমুখ। বাংলাটিভি কে শুভেচ্ছা জানিয়েছে, জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগনাথপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ আজিজুল রহমান আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিন বলেন, বিশ্বজুড়ে বাংলা শ্লোগানে বাংলা টিভি সারাবিশ্বে বাংলা ভাষাভাষীদের কথা তুলে ধরে এক দশক পালন করছে যা সত্যি গৌরবের। তিনি বলেন আমরা আশাবাদী বাংলা টিভি সমাজের নানা অসঙ্গতি সুখ দুঃখের চিত্র তুলে ধরে আগমী দিনে বিশ্বজুড়ে বাংলা কে স্বগৌরবে পৌঁছে দিতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বাংলা টিভির জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, শুভেচ্ছা জানিয়ে বলেন বাংলা টিভি সবসময় মানুষের কথা বলে। দর্শকের ভালোবাসায় বাংলা টিভিকে আরো এগিয়ে নিতে আমরা কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করছি।
Leave a Reply