1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ।

জগন্নাথপুরে এনআইডি জালিয়াতি: নির্বাচন অফিসারসহ ২ জন গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৩১ Time View

জুলাই বিপ্লব২৪ ডেস্ক

জাতীয় পরিচয়পত্র (NID) জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনায় গোপন তদন্তে জালিয়াতি চক্রের সন্ধান পাওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) নির্বাচন কমিশনের উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোঃ তকদির আহমেদ এবং সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সার্ভারের ডাটাবেজ পরীক্ষা করে দেখা যায়, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর নামে একাধিক এনআইডি তৈরির জন্য জালিয়াতি করা হয়েছে। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে অবৈধভাবে নিবন্ধন করা হয়েছে।

এই জালিয়াতিতে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পাশাপাশি সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর বিরুদ্ধেও জেলা নির্বাচন অফিসার, সুনামগঞ্জ-এর অভিযোগের ভিত্তিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এবং ভোটার তালিকা আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) জগন্নাথপুর থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme