1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত

চট্রগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে দিল চাঁদাবাজরা ।

  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১২৭ Time View

জুলাই বিপ্লব ডেস্ক:

 চাঁদা না পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা 

রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ঢেবারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। জামায়াত সূত্রে জানা গেছে, তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি।

আহত আবুল কালাম আজাদ এর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৩টার দিকে একটি পিকআপ ভ্যান পৌরসভার হাসান গোমস্তা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মুরগির খামারে মুরগির বাচ্চা নিয়ে আসে একটি পিকআপভ্যান। এ সময় স্থানীয় বিএনপি নেতার ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে মুরগিসহ পিকআপ ভ্যানটি আটকে দেয়। এ সময় তারা পিকআপ ভ্যানের চালককে মারধর করেন।  প্রতিবাদ করায় আবুল কালাম আজাদ কে, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ডান পা ও ডান হাত কুপিয়ে দেয় বেধড়ক মারধর করে এবং মৃত ভেবে ফেলে চলে যায়।

তবে অভিযুক্ত জাফরের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে জানা সম্ভব হয়নি।

এদিকে, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসী জাফরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হামলায় জামায়াত নেতা আহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র দৈনিক সংগ্রাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme