1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ৫০ শিক্ষার্থীর পাশে ছাত্রদল, ভর্তি ফি সহায়তা প্রদান জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত করলেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ মিজানুর রহমান রাসেল: প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা জগন্নাথপুরে অর্ধকোটি টাকার চোরাই মসলাসহ ভ্যান আটক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে পার করে দেওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন

জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

নিজস্ব প্রতিবেদক : শাহ ফুজায়েল আহমেদ

জগন্নাথপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের পরিচালনায় এতে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জিআইএস স্পেশালিস্ট বেটস সাকিব হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপ-পরিদর্শক নুরুল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম।

এছাড়া মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক গোবিন্দ দে, শাহ্ ফুজায়েল আহমেদ, আল আমীন, বাস মালিক সমিতির প্রতিনিধি মুকুল কর এবং সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় এলজিইডির বাস্তবায়নে উপজেলার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ককে প্রাথমিকভাবে গ্রামীণ কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই সড়কগুলো টেকসই ও মানসম্মত উপায়ে নির্মিত ও সংস্কার হলে তা স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে মাইলফলক হিসেবে কাজ করবে।

আলোচনা সভা থেকে উপজেলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সড়ককে এই মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।

উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন এলজিইডির আওতাধীন বিভিন্ন সড়ক সংস্কারে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং খুব শিগগিরই এলাকার সর্বস্তরের মানুষ এর সুফল পাবেন বলে আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme