1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত

অগ্নিসংযোগ, ভাঙচুর ও দখল : প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগে উত্তেজনা

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১৮ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে প্রবাসী আরিফ কামালীর বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এর আগে এক দফা অগ্নিসংযোগে ঘরের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনরায় হামলা চালিয়ে অবশিষ্ট অংশও পুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির জায়গা দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, লুৎফর কামালী, জানুয়ারি মিয়া, রানু কামালী, ফখরুল কামালি আতাউল কামালী, মঈন উদ্দীন কামালী, শাকির কামালী, তাহমিদ আহমদ, সানু মিয়া ও বুলবুল কামালীসহ অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনের একটি সংঘবদ্ধ দল এই হামলার সঙ্গে জড়িত।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও বিএনপির কিছু স্থানীয় প্রভাবশালী ক্যাডার এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।
ভুক্তভোগী আরিফ কামালী বলেন,
“আমি প্রবাসে থাকলেও দেশ থেকে আমাকে নিয়মিত ফোন ও মেসেজে হুমকি দেওয়া হচ্ছে। আগেও আগুন দেওয়া হয়েছিল, এবার যখন নির্বাচনের পরে আমার বাড়িতে আবার আমার কেয়ারটেকারকে দিয়ে বাড়ি দখলে নিতে চাই তারা সন্ত্রাসীরা আবার আমার কেয়ারটেকার কে কিল গুসি মেরে বাড়িতে থেকে তারিয়ে দেয়। এবং তাকে বলে বেশি যদি বাড়াবাড়ি করি তাহলে আমার বাকি যা সম্পত্তি আছে তারা দখল করে নিবে।তারপেক্ষিতে আমি যখন লন্ডন থেকে প্রতিবাদ করি। তারা ক্ষীপ্ত হয়ে আবার হামলা করে আমার অবশিষ্ট ঘর পুড়িয়ে দিয়েছে এবং বাড়ি দখলের চেষ্টা চলছে।” এবং সন্ত্রাসীরা এখন আমাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দিচ্ছে দেশে আসলে তারা আমাকে দেখে নিবে।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সাম্প্রতিক এই ঘটনার পর এলাকায় চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, দখলকৃত জায়গা উদ্ধার এবং নিজের জীবন-সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme