1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ৫০ শিক্ষার্থীর পাশে ছাত্রদল, ভর্তি ফি সহায়তা প্রদান জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত করলেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ মিজানুর রহমান রাসেল: প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা জগন্নাথপুরে অর্ধকোটি টাকার চোরাই মসলাসহ ভ্যান আটক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে পার করে দেওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন

জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে একটি মাংসের দোকানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে উপজেলার হাসপাতাল পয়েন্টের কসাইখানায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের আওতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। সৈয়দপুর ইউনিয়ন থেকে আঘাতপ্রাপ্ত একটি গরু জবাই করে বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়। গরু জবাইয়ের ভিডিও পর্যালোচনা করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার কর্তৃক বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করা হয়। পরীক্ষায় মাংসের মান যথাযথ রয়েছে এবং জীবিত অবস্থায় জবাই করা হয়েছে মর্মে জানান। আঘাতপ্রাপ্ত ও জখম গরু প্রাণিসম্পদ অফিসারের প্রত্যয়ন ও পরীক্ষা ব্যতীত জবাই করায় এবং জানা সত্বেও জবাইকৃত গরু কেনায় মেসার্স ভাই ভাই গোস্তের দোকানকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের আওতায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, ব্যবসায়ীকে আইন ও সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা, মাংসের দোকানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme