1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ।

জগন্নাথপুর বাজারে গ্যাসের সরবরাহ ও মূল্যতালিকা তদারকিতে মোবাইল কোর্ট, জরিমানা

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫৪ Time View

কয়েছ মামুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) জগন্নাথপুর বাজারে গ্যাসের সরবরাহ পরিস্থিতি ও মূল্যতালিকা তদারকির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করে উপজেলা প্রশাসন, জগন্নাথপুর।
অভিযানকালে গ্যাসের মূল্যতালিকা ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় এক দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গ্যাস ডিলারদের সঙ্গে কথা বলে জানা যায়, সিলিন্ডার গ্যাসের সরবরাহ পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পুরোনো অন্যান্য কোম্পানির খালি সিলিন্ডার ফেরত দিতে না পারায় সেগুলো গুদামে সংরক্ষণ করা হচ্ছে এবং গ্রাহকদের কাছ থেকেও দোকানদাররা সেগুলো গ্রহণ করতে পারছেন না।
এ সময় উপজেলার দুটি বড় ডিলারের গোডাউন পরিদর্শন করা হয়। পরিদর্শনে কোথাও অবৈধ মজুদের প্রমাণ পাওয়া যায়নি।
পরিদর্শিত ডিলারদের মধ্যে—
মেসার্স তাছিম চুলা ঘর: প্রোপ্রাইটার সোহানুর রহমান সুহেল জানান, তারা বিএম গ্যাস ও ওমেরা গ্যাস-এর ডিলার। গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দোকানে প্রদর্শিত খুচরা মূল্যতালিকা অনুযায়ী গ্যাস বিক্রি করা হচ্ছে।
মেসার্স হাবিব ট্রেডার্স: ফ্রেশ গ্যাস-এর ডিলার প্রতিষ্ঠানটি জানায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৭২৮টি সিলিন্ডার গ্যাস এনে সব বিক্রি করা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে নতুন চালান আসবে বলে তারা আশা করছেন।
সার্বিকভাবে বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। তবে কেউ যদি অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির কোনো ঘটনা প্রত্যক্ষ করেন, তাহলে প্রয়োজনীয় তথ্যসহ অভিযোগ জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আইন অনুসরণপূর্বক গ্যাসের খুচরা বিক্রয়মূল্য প্রদর্শনের জন্য সকল ডিলার ও খুচরা দোকানদারকে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme