1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ মিজানুর রহমান রাসেল: প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা জগন্নাথপুরে অর্ধকোটি টাকার চোরাই মসলাসহ ভ্যান আটক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে পার করে দেওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন

১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ মিজানুর রহমান রাসেল:

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

“১২ বছর আগে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের মাত্র কয়েকজন ছাত্র মিলে যখন আমরা এই স্বপ্নের বীজ বুনেছিলাম, তখন সত্যিই ভাবিনি—আমাদের এই ভালোবাসা ও মানবিকতার বন্ধন একদিন এতটা মজবুত ও বিস্তৃত হবে। আমরা কখনো সস্তা প্রচার কিংবা খ্যাতির জন্য কাজ করিনি। বরং মানুষের সংকটে, দুর্যোগে ও দুঃসময়ে আর্তমানবতার পাশে দাঁড়ানো এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য বিলিয়ে দেওয়াই ছিল আমাদের একমাত্র ব্রত। সবুজ পৃথিবী বিনির্মাণে আমাদের ‘সবুজ সাথী’ প্রকল্প, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিভিন্ন উদ্যোগ, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে নেওয়া নানা কর্মসূচি—সময়ের পরিক্রমায় আজ আমাদের পথচলার স্মৃতি ও ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘ পথচলায় জগন্নাথপুরের মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, আস্থা ও দোয়া আমরা পেয়েছি, তা আমাদের আজীবন ঋণী করে রাখবে। আপনাদের ভালোবাসাই আমাদের আরও ভালো কাজ করার, আরও দূর এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি জোগায়। দেশ ও প্রবাসে থাকা আমাদের প্রায় দেড় শতাধিক কর্মীর নিরলস পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসা এবং নাম না জানা হাজারো মানুষের আন্তরিক দোয়াই আমাদের আজকের এই পথচলার মূল শক্তি। আমরা বিশ্বাস করি—একটি সংগঠনের সবচেয়ে বড় অর্জন কোনো পদক, সনদ কিংবা প্রচার নয়; মানুষের হৃদয়ে ভালোবাসা ও আস্থার জায়গা করে নেওয়াই তার সবচেয়ে বড় সাফল্য। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলীমের শুকরিয়া আদায় করছি, সেই সাথে প্রতিষ্ঠালগ্ন আজ অবধি দেশ-বিদেশে অবস্থারত সকল সদস্যবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞান করছি। একই সাথে আমার প্রিয় জগন্নাথপুর উপজেলা বাসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর মানুষের ভালোবাসা ও আস্থাকে ধারণ করেই আগামীর পথ চলতে চায়। মানুষের কল্যাণে আমাদের এই যাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশাই আমাদের।

প্রতিষ্ঠাতা

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme