1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ।

দীর্ঘ ১৬ বছর আ.লীগ জনগণের ভোটকে গণহত্যা করেছে- ডাঃ শফিকুর রহমান

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮১ Time View

আব্দুল আলীম ইমতিয়াজ:
স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ জনগণের ভোটকে গণহত্যা করেছে।ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেঁপে বসে জাতীয় সকল অধিকার কেঁড়ে নিয়েছিলো। দেশকে কার্যত শ্মশান কিংবা গোরস্তানে পরিণত করেছিলো। তিনি ভারতকে উদ্দেশ্যে করে আরও বলেন, আমাদের রান্না ঘরে উঁকি দিকে তাকাবার চেষ্টা করবেন না। এছাড়াও তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পুরুষের সাথে নারীরাও পূর্ণ মর্যাদা পাবেন। মন্দির মসজিদ গীর্জা পেগোডা পাহারা দেওয়ার প্রয়োজন হবেনা।

২১ (ডিসেম্বর) শনিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

মৌলভীবাজার জেলার জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর এড. এহেসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।

প্রায় ২০ হাজারের অধিক জামায়াতের নেতাকর্মীরা উপস্থিতিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি ইয়ামীর আলী, সহকারি সেক্রেটারি আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, পৌর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme