1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ।

কালিয়াকৈর বাজারে ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৬৪৮ Time View

সাজিব হোসাইন জিকো

(কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)

আজ ১০ জানুয়ারি ২০২৫ সকাল দশটা থেকে কালিয়াকৈর বাজারে ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ করল কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও ছাত্রবৃন্দ।

এ সময় জাতীয় নাগরিক কমিটি এর পক্ষ থেকে সুমন বাড়ই,সাজিব হোসেন জিকো, মাসুদ রানা, এডভোকেট শরীফ, রাজিব হোসাইন, সাংবাদিক আলমগীর হোসেন সহ অন্যান্য সদস্যরা ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে মাহিন রহমান, রাতুল আহমেদ, রাকিব হোসেন,রাহাত হোসেন বিজয়, সায়িম হোসেন, ফাহাদ সরকার সহ অন্যান্য ছাত্র ছাত্রীরা ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরনে অংশ নেন।

লিফলেট বিতরণের সময় বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন দোকান এবং পথচারীর কাছ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ঘোষণাপত্রের বিষয়বস্তু আলোচনা করা হয় এবং তাদের মতামত নেয়া হয়।

সর্বাপরি জনসাধারণের মতামতের বিষয়বস্তু ছিল ফ্যাসিবাদী সরকার, অবশেষে পতন হয়েছে। নতুন করে আর কোন ফ্যাসিবাদি সরকার তারা চায় না। তারা বৈষম্যহীন একটা সরকার চায়। তাদের দাবি একটা সুশিক্ষিত ও বৈষম্যহীন সরকার দেশ পরিচালনা করুক এবং বয়সের বাড়ে নেতিয়ে পড়া ব্যক্তি রাজনীতি থেকে অবসরে যাক ।

সর্বাপরি, যদি বাংলাদেশে নতুন করে বৈষম্যহীন কোন রাজনৈতিক দল আসে তবে সাধারণ জনগণ ভোট দিয়ে সরকার গঠনে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানাই এক মুদি দোকানদার ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme