1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯ Time View

জুলাই বিপ্লব ডেস্ক:

ডিজিটাল সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন এবং তৃণমূলের সংবাদকে আরও দ্রুত ও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’ পত্রিকার মাল্টিমিডিয়া সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, সুনামগঞ্জ একটি হাওরবেষ্টিত অঞ্চল হওয়ায় উন্নয়নের অনেক ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে। এই জনপদের সম্ভাবনা, সমস্যা ও মানুষের অধিকার আদায়ের বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে গুরুত্বসহকারে তুলে ধরার আহ্বান জানান তিনি।
এমপি কামরুল বলেন, “সাংবাদিকদের কাজ হলো সত্য তুলে ধরা। আমাদের প্রশংসা করার প্রয়োজন নেই, বরং ভুলত্রুটি চিহ্নিত করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সঠিক পথ দেখান। বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতাই সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি।”
তিনি আরও বলেন, গুজব ও ব্যক্তিস্বার্থনির্ভর সংবাদ প্রচার গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমিয়ে দেয়। তাই সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জনের আহ্বান জানান তিনি।
‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক সুনামগঞ্জের ডাক’-এর সম্পাদক শেরগুল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনাজ্জির হোসেন সুজন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সেলিম উদ্দিন, আবদুল মোতালেব খান এবং উন্নয়নকর্মী আশরাফ হোসেন লিটন।
এছাড়া সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামিম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক কালবেলার প্রতিনিধি এ কে কুদরত পাশা এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ।
অনুষ্ঠানের শেষ পর্বে মাঠ পর্যায়ের প্রতিনিধিদের হাতে নতুন ডিজিটাল পরিচয়পত্র তুলে দেন প্রধান অতিথি এমপি কামরুজ্জামান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme