1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ।

জগন্নাথপুরে “দোয়া” চ্যারেটি সংস্থা উদ্যােগে দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩০৫ Time View

জগন্নাথপুর প্রতিনিধিঃ-

ইংল্যান্ড ভিত্তিক চ্যারিটি সংস্থা “দোয়া” এর উদ্যােগে রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ রামাদ্বান জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের নতুন বাজার মাঠে দোয়া চ্যারেটি সংস্থা সুনামগঞ্জের  এম্বাসেডর শেখ শিব্বির আহমেদের তত্ত্বাবধানে তিন শতাধিক রোজাদরদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন চ্যারিটির সুনামগঞ্জ জেলা এম্বাসেডর  শেখ শিব্বির আহমেদ, সমাজকর্মী আকিকুল ইসলাম আকিক । ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন লোহারগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন।
এসময় ইফতার মাহফিলে এলাকার শালিষী ব্যাক্তি আবুল হোসেন, ছানাওর মিয়া, মকদ্দুছ আলী, মানিক মিয়া, ফয়জুল করিম, আদর মিয়া,  আতাউর রহমান,  ছানাউর রহমান বাছিত, ছইল মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান, হাফিজুর রহমান শেখ শাহিন আহমেদ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।  এসময়  দুঃস্থ অসহায় ৫ টি পরিবারে ২ বান করে ঢেউটিন এবং ১৭টি পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রমজানের আগে দুস্থ অসহায় পরিবারের কথা চিন্তা করে দোয়া চ্যারেটি সংস্থা ইউকের চেয়ারম্যান এর উপস্থিতিতে জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামে, গোলাপগঞ্জ উপজেলার মোল্লারচক গ্রামে  ও বিশ্বনাথ উপজলায় প্রায় তিনশত পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করে দোয়া চ্যারেটি সংস্থা।

প্রসঙ্গত, ২০২২ সালে আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে ইংল্যান্ডে প্রতিষ্টা করা হয় দোয়া চ্যারেটি সংস্থা। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে দেশের দুস্থ অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, নলকূপ, টেলা গাড়ি, গৃহ নির্মাণ এবং রামাদ্বান সহ বিভিন্ন দূর্যোগে এগিয়ে আসে দোয়া চ্যারেটি সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme