জগন্নাথপুর প্রতিনিধি :
খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার ছবি ব্যবহার করে ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে শাহিনুর পাশা (চৌধুরী)-এর বিরুদ্ধে।
স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, শুধুমাত্র একটি দলের মনোনয়ন প্রক্রিয়ার ছবি ও তথ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে জোটগত প্রার্থী হিসেবে প্রচার চালানো হচ্ছে, যা ভোটারদের বিভ্রান্ত করতে পারে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, নির্বাচনকালীন সময়ে সঠিক তথ্য উপস্থাপন ও আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য বা বিভ্রান্তিকর প্রচার গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।
স্থানীয় জনসাধারণ জানান, তিনি জুলাই আন্দোলন এর সময় শেখ হাসিনার সাথে থাকার অংশিদারিত্ব গ্রহণ করেন
আলিম উলামা শেখ হাসিনার সাথে আছে বলেন হাসিনার দালালিতে মন নিবেস করেন। যদি আট দলীয় জোট পাশাকে মনোনয়ন দেয়, বিশেষ করে জগন্নাথপুর শান্তিগঞ্জের জনসাধারণ প্রত্যাখ্যান করবে।
Leave a Reply