1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৫৪ Time View

জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাঁতা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন গত সংসদ নির্বাচনে অংশ নেওয়া সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া এই ৫ পরিবারকে ৫ হাজার করে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সাতা গ্রামে ক্ষতিগ্রস্তদের স্বজনদের বাড়িতে গিয়ে সৈয়দ তালহা আলমের পক্ষে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক আলী আসগর ইমন।

মোঃ আরজু মিয়া, শহীদ মিয়া, আজিজ মিয়া, আনছার মিয়া ও রুপন মিয়ার পরিবারের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাইলগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, আলাউর রহমান আলা ও ক্ষতিগ্রস্তদের স্বজন মোঃ তানভীর মিয়া।

উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) রাত আনুমানিক ৯টার দিকে সাতা গ্রামের শহীদ মিয়ার রান্নাঘরের চুলার লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বিদ্যুতের তারের মাধ্যমে পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আরজু মিয়া, শহীদ মিয়া, আজিজ মিয়া, আনসার মিয়া ও রূপন মিয়ার বসতবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme