1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ।

জগন্নাথপুরে মাদক প্রতিরোধে সোচ্চার যুবসমাজ।

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬০ Time View

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জর জগন্নাথপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সোচ্ছার হয়ে উঠেছে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজ সুরক্ষায় জগন্নাথপুরের বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে এলাকার যুবসমাজ।
গত কয়েকদিন ধরে জগন্নাথপুর পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ড কে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন শুরু করেছে ইকড়ছই এলাকার ঐক্যবদ্ধ তরুণ-যুবসমাজ। তাঁরা প্রতিদিনই মাদকসেবনকারী ও বিক্রেতার খোঁজে চষে বেড়াচ্ছে পাড়া মহল্লা ও অলিগলি। এরইমধ্যে কয়েকজন মাদকসেবী ও বিক্রেতাকে ধরে প্রাথমিক পর্য়ায়ে সর্তক করে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রূতিতে তাদের অভিভাবকদের হেফাজতে দেয়া হয়েছে।
মব ভায়োলেন্স এড়াতে খুবই সর্তকতার সঙ্গে তরুণ যুবকরা কাজ করছে। মাদক প্রতিরোধের মুখে গা ডাকা দিয়েছে এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও বিক্রেতারা। এদিকে সাম্প্রতিককালে জগন্নাথপুর পৌরশহরের ৫ নং ওয়ার্ড কে মাদকমুক্ত করতে জগন্নাথপুর এলাকাবাসী সামাজিক আন্দোলন গড়ে তুলেন। তারা কয়েকজন মাদক সেবী ও বিক্রেতাকে পুলিশে সোপর্দ করেছেন।
এলাকার কয়েকজন যুবক জানান, সাম্প্রতিককালে আমাদের এলাকায় মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। মাদকের মরণনেশায় জড়িয়ে পড়েছে এলাকার কিশোর, উঠতি বয়সের তরুণ ও যুবকরা। এ মরণব্যাধিতে আক্রান্ত অনেকে সামাজিক বিভিন্ন অপরাধের সঙ্গে সক্রিয় হয়ে উঠছে। দিন দিন মাদকাসক্তদের উৎখাত বাড়ছে। এ থেকে সমাজকে সুরক্ষায় সম্প্রতি ৭ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন. মাদকাসক্তি এক ভয়াবহ মরণব্যাধি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতার মাধ্যমে সামাজিকভাবে এটি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ইকড়ছইসহ বিভিন্নএলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেছেন এলাকাবাসী। একটি সত্যিই প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme