কয়েছ মামুন (সম্পাদক: জুলাই বিপ্লব ২৪)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে শুরু হয়েছে ত্রিমুখী ভোট যুদ্ধ। তিন ভিন্ন প্রতীকের প্রার্থীর মাঠে নামায় এই আসনের রাজনীতি এখন চরম উত্তেজনাপূর্ণ।
বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন। দলীয় শক্তি ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার প্রচারণাকে আরও গতিশীল করেছে।
অন্যদিকে, এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম ইগল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তরুণ ও পরিবর্তনমুখী ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার আনোয়ার হোসেন তালা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। ব্যক্তিগত জনপ্রিয়তা ও বিভিন্ন রাজনৈতিক গ্রুপের সমর্থন তাকে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী করে তুলেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধান–ইগল–তালা প্রতীকের এই ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারিত হবে ভোটার উপস্থিতি, শেষ মুহূর্তের সমীকরণ ও স্থানীয় রাজনৈতিক কৌশলের ওপর। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, সুনামগঞ্জ–৩ আসনের উত্তাপ ততই বাড়ছে।
Leave a Reply