1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২৫ Time View

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১৫ এপ্রিল) বিকাল ৪টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা কৃষি অ‌ফিসার মো. কাওছার আহমদের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। আরো বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লা প্রমুখ। কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়মতো উন্নত মানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে ফলন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকরা সরকারি এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সঠিক সময়ে বীজ পাওয়ায় আউশ চাষে আরও আগ্রহী হবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme