1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত

হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের ১০ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক:(জুলাই বিপ্লব ২৪)

হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১০ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়ার গাও আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরুপ রায়,
পাড়ারগাও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলী আছগর,অত্র বিদ্যালয়ের সাধারণ সম্পাদক
জামাল উদ্দিন বেলাল, পরিচালক ইয়াহদি সারোয়ার লিমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি রুবেল আহমদ ভূইয়া, শিক্ষক আশিক আলীর পরিচালনায়
উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক মতিউর রহমান বিপ্লব বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। প্রধানঅতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিক আলী, সহকারী শিক্ষিকা, সুনা রানি সরকার, লক্ষী রানী দেব, বুশরা সিদ্দিকা, শামীমা বেগম, সুমি রানী দেব, হানিফা রহমান তান্নি, ঝুমি আক্তার, ইমা বেগম, ও খালেদা বেগম৷

ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে শিক্ষার্থীরা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme