1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৩৬ Time View

মোঃ নুর উদ্দিন

আইটি সম্পাদক, জুলাই বিপ্লব ২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুর সংখ্যাই বেশি।

আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে রোগীর সংখ্যা। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন। অনেকে আবার ৩-৪ দিন ধরে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ রোববার পর্যন্ত হাসপাতালে ৭৬ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু ৪০, নারী ১৮ ও পুরুষ ১৮ জন। তারা অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এ ছাড়া হাসপাতালে গত ১৫ দিনে ৫ শতাধিক ঠান্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন।

দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি থাকা কামরুল ইসলাম ডালিম বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত ৯ মাসের ছোট মেয়েকে নিয়ে চার দিন ধরে ভর্তি আছি। এর মধ্যে চার বছর বয়সী বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আজ (রোববার) তাকেও ভর্তি করেছি।’

আরেক শিশুর মা রশিদা বেগম বলেন, ‘গত তিন দিন আগে ১০ মাসের শিশু সন্তানকে নিয়ে হাসপাতাল ভর্তি হই। এখন সে কিছুটা ভালো আছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বদরুদ্দোজা বলেন, শীতের তীব্রতা বাড়লে ঠান্ডাজনিত রোগ বেশি হয়। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেশি। আমরাও শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, শীতের সময় সবার বাড়তি সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme