1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ।

BPL এ ইতিহাস গড়লেন, পেসার তাসকিন।

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৯৭ Time View

জুলাই বিপ্লব ২৪ ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(BPL) ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন তাসকিন আহমেদ। এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মুহম্মদ আমিরের নামে।

ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। নতুন বলে উইকেট নিয়ে শুরু করেন তিনি। তুলে নেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে। শেষ ওভারে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ১৯ রান দিয়ে শিকার করেছেন ৭ উইকেট।

এর আগে পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে তাসকিনের সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট। আর সব ফর্ম্যাট মিলিয়ে প্রথমবার এক ইনিংসে তিনি পেয়েছেন ৭ উইকেট। এদিকে তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মুস্তাফিজুর রহমান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মুস্তাফিজকে আউট করলেই স্বীকৃত টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড করতেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন। মুস্তাফিজ ঠেকিয়ে দেওয়ায় ১৯ রানে ৭ উইকেট নিয়ে থামতে হল বাংলাদেশের পেসারকে। টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নিয়েছেন তাসকিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme