1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ৫০ শিক্ষার্থীর পাশে ছাত্রদল, ভর্তি ফি সহায়তা প্রদান জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত করলেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ মিজানুর রহমান রাসেল: প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা জগন্নাথপুরে অর্ধকোটি টাকার চোরাই মসলাসহ ভ্যান আটক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে পার করে দেওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ৫০ শিক্ষার্থীর পাশে ছাত্রদল, ভর্তি ফি সহায়তা প্রদান

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ৫০ জন শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে কলেজ ছাত্রদল। আর্থিকভাবে অসচ্ছল ও সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে একাদশ শ্রেণির ভর্তি ফি এবং দ্বাদশ শ্রেণির ফরম পূরণের জন্য এ সহায়তা প্রদান করা হয়।

কলেজ ছাত্রদলের এ উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি ফি এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যয় নির্বাহে সহযোগিতা করা হয়েছে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, “সাধারণ শিক্ষার্থীদের পাশে কলেজ ছাত্রদল অতীতেও কাজ করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে। কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের চিন্তাধারা একই—সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সাহায্য ও সহযোগিতা করা।”

তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভর্তি ফি ও ফরম পূরণে সহায়তা প্রদানের ক্ষেত্রে দলীয় অনেক সিনিয়র নেতৃবৃন্দ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ মহতী উদ্যোগে যারা পাশে দাঁড়িয়েছেন, কলেজ ছাত্রদলের পক্ষ থেকে তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme