1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ ২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায় জগন্নাথপুরে ‘আশা কোচিং সেন্টার’ এর উদ্বোধন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী তরুণ প্রজন্মের নেতৃত্ব: পাটলীতে আবুল হাসান চৌধুরীকে চেয়ারম্যান পদে চায় জনগণ। জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জগন্নাথপুরে ‘ফেয়ার ফেইস’র ৭ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী যুবক মামুন মিয়া নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

২৩ বছরের সেবার স্বীকৃতি: উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন‌কে রাজকীয় বিদায়

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে মোয়াজ্জেমের দায়িত্ব পালন করায় গোলাম কবিরকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছে এলাকার যুবসমাজ।

শুক্রবার (৩জুলাই) জুমার নামাজ শেষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে মসজিদ থেকে তাঁর নিজ বাড়ি পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা (শোডাউন) এবং মাইক্রোবাসে করে সম্মানসহ পৌঁছে দেওয়া হয়। এ সময় এলাকার শত শত যুবক ও মুসল্লি অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতাওয়াল্লি আকামত আলী, সদস্য ফারুক আহমদ, আনর মিয়া, মইন উদ্দিন ও আজিজুল মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আলী হোসেন খান।

এ সময় গ্রামের যুবসমাজের পক্ষ থেকে গোলাম কবিরের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। বক্তব্য রাখেন ফারুক মিয়া, আনর মিয়া এবং আলী হোসেন রাজ।

বক্তারা বলেন, গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মসজিদের সেবা করে গেছেন। তাঁর অবদান এলাকাবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যৎ জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে কাটুক এ কামনাও করেন তারা।

অনুষ্ঠানে গ্রামের সর্বস্তরের যুবক, মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme