1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ৫০ শিক্ষার্থীর পাশে ছাত্রদল, ভর্তি ফি সহায়তা প্রদান জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত করলেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ মিজানুর রহমান রাসেল: প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা জগন্নাথপুরে অর্ধকোটি টাকার চোরাই মসলাসহ ভ্যান আটক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে পার করে দেওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন

দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮৯ Time View

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে তাকে থানারোডস্হ তাঁর নিজস্ব পেশাগত কার্যালয় থেকে তুলে নেয়া হয়। সাংবাদিক জিলুর পরিবারের অভিযোগ কোন ধরনের তদন্ত ছাড়াই ফিল্মিস্টাইলে নিজ অফিস থেকে তাকে তুলে নেয়ার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।
জগন্নাথপুর থানা পুলিশ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানায়, সাইবার ট্রাইব্যুনালে জগন্নাথপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জহিরুল ইসলাম লাল মিয়ার দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

সাংবাদিক আমিনুল হক জিলুর মামা আবদুল হেকিম এই গ্রেপ্তারকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন,
আমার ভাগনা দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত সততা ও বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করে আসছে। সম্প্রতি জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে এক ধর্ষিতা নারীর আপোষের টাকা আত্মসাতের অভিযোগে একটি সংবাদ করেন। এ ঘটনায় কোনো ধরনের সঠিক তদন্ত ছাড়াই সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন।

এদিকে সাংবাদিক আমিনুল হক জিলুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক বিবৃতিতে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই অত্যন্ত পরিকল্পিতভাবে এই হয়রানিমূলক মামলার আশ্রয় নেওয়া হয়েছে। একজন কর্মরত সাংবাদিককে কোনো রকম সুষ্ঠু তদন্ত ছাড়া এভাবে কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন গণমাধ্যমের ওপর বড় আঘাত। অবিলম্বে আমিনুল হক জিলুর বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি না দিলে স্থানীয় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন- জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, অ‌ফিস সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, গোবিন্দ দে, হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম এবং দুলন মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme