1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ৫০ শিক্ষার্থীর পাশে ছাত্রদল, ভর্তি ফি সহায়তা প্রদান জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত করলেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ মিজানুর রহমান রাসেল: প্রবাস থেকে শিকড়ের টানে দেশে ফিরলেন গ্রেটার শ্রীরামশী এনআরবি নেতৃবৃন্দ, গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা জগন্নাথপুরে অর্ধকোটি টাকার চোরাই মসলাসহ ভ্যান আটক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে পার করে দেওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন

জগন্নাথপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে আহ্বায়ক কমিটি গঠনের নিন্দা, বিভ্রান্ত না হতে আহ্বান

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২২ Time View

নিজস্বপ্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘জগন্নাথপুর প্রেসক্লাব’-এর নাম ব্যবহার করে একটি মহলের কতিপয় অপসাংবাদিকদের সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাবের মূল ধারার সাংবাদিক নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত ওই কমিটিকে ভুঁয়া ও অবৈধ বলে অভিহিত করে জগন্নাথপুরবাসীকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়।

ক্লাবের সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান সুনু এর সঞ্চালনায়
সভায় বক্তারা বলেন, ১৯৮৪ সালে জগন্নাথপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। যারপর থেকে একটি ঐতিহ্যবাহী ও সুসংগঠিত সংগঠন হিসেবে ধারাবাহিকভাবে গঠনতান্ত্রিক উপায়ে এবং পেশাদারিত্বের সাথে কার্যক্রম চালিয়ে আসছে। অথচ সম্প্রতি সাংবাদিক নামধারী কতিপয় অপসাংবাদিক ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি ভুঁয়া কমিটি গঠন করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকাশিত এই ভিত্তিহীন কমিটি দেখে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে কোনো ধরণের অপতৎপরতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে বক্তারা ভুয়া কমিটি গঠনকারীদের অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানান। এদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আব্দুল হাই (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব (প্রথম আলো) কোষাধ্যক্ষ মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল (বিজয়ের কন্ঠ) দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার (যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির (নয়াদিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন (আমার দেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু (সকালের সময়), কার্যকরী পরিষদের সদস্য জুয়েল আহমদ (আজকের পত্রিকা/আরটিভি), শাহ এস এম ফরিদ (প্রতিদিনের সংবাদ), বিপ্লব দেব নাথ (আলোকিত সকাল) ও সুমিত রায় (মানবজমিন)। সাংবাদিক নেতৃবৃন্দ অপ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme