1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাংসের দোকানকে জরিমানা জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হবে  কলকলিয়া ইউনিয়নের  ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে ৩১ সদস্যের অব্যাহাতির আবেদন জগন্নাথপুরে সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ: স্থানীয়দের ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ছিক্কা জামে মসজিদ: ধর্মীয় ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে বাক প্রতিবন্ধীদের মধ্যে তিন লক্ষাধিক টাকা নগদ বিতরন

  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৯২ Time View

স্টাফ রিপোর্টঃ

যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্হা সেভেন সেড ও আল ইশারাহ ইউকে কর্তৃক জগন্নাথপুর উপজেলার অর্ধশতাধিক বাক প্রতিবন্ধী নারী পুরুষ কিশোর কিশোরীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতি জনকে ৫ হাজার টাকা করে তিন লক্ষাধিক টাকা বিতরণ এবং উন্নত মানের রান্না করা দুপুরের খাবার পরিবেশন করা হয়।

আজ শুক্রবার (০৯ জানুয়ারি) বেলা ২ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে জগন্নাথপুর নলুয়া হাউজিং এস্টেট লিমিটেড এর চেয়ারম্যান শিক্ষানুরাগী সমাজসেবক মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের সার্বিক তত্বাবধানে বাক প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ বিতরন করেন জগন্নাথপুর পৌরশহরের কেশবপুর এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্হা সেভেন সেড ও আল ইশারাহ ইউকের সিইও আজাদ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি এনটিভি ইউরোপ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তালুকদার,জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সম্ভাব্য সেক্রেটারি প্রার্থী শাহজাহান মিয়া,জগন্নাথপুর নলুয়া হাউজিং এস্টেট লি: এর এমডি খায়রুল হাসান রুপা,ব্যবসায়ী ছাদিকুর রহমান,স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল,সাধারণ সম্পাদক আলী হোসেন,ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মুফতি মশিদুর রহমান,কাজী সৈয়দ জুনেদুর রহমান,বাউল শিল্পী বাবুল মিয়া সহ বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজের সুবিধা বঞ্চিত বাক প্রতিবন্ধীদের মধ্যে জনপ্রতি বিপুল পরিমাণ অর্থ সহায়তা প্রদান নিঃসন্দেহে একটি মহৎ কাজ উল্লেখ করে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দিন বেলাল বলেন প্রবাসী বাংলাদেশীরা নারীর টানে তাদের প্রিয় মাতৃভূমির নিজ এলাকার আর্ত মানবতার কল্যাণে ভূমিকা রাখছেন।

তিনি আরও বলেন বাক প্রতিবন্ধীরা নগদ অর্থ সহায়তা পেয়ে তাদের চোখে মুখে ছিল হাসির ঝিলিক এমন অবাক করা দৃশ্য হৃদয়কে ব্যাকুল করে তুলেছে।

তিনি মহৎ উদ্যোগের জন্য যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্হা সেভেন সেড ও আল ইশারাহ ইউকের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান। এবং আগামীতে প্রতিবন্ধীদের কল্যাণে সংস্থাটি আরও ব্যাপক কার্যক্রম গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme