1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে ‘ফেয়ার ফেইস’র ৭ম বর্ষপূর্তি উদযাপিত জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী যুবক মামুন মিয়া নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি ইতিহাসে প্রথমবার রানীগঞ্জ বাজার কমিটির নির্বাচন: ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৩ মৃত কন্যাসন্তানের জন্ম! রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা সংবাদকর্মী দের জন্য একটি নীতিমালা সময়ের দাবী। মোঃ সানোয়ার হাসান সুনু জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের মানববন্ধন কৃষি উন্নয়নে প্রযুক্তির বিকল্প নেই: জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত।

জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৩ মৃত কন্যাসন্তানের জন্ম!

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার জগন্নাথপুর উপজেলা মোহাম্মদ সুজন মিয়া

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে তিনটি মৃত কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মাজেদা বেগম (৩০) নামের এক প্রসূতি নারী। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুবাজপুর গ্রামের বাসিন্দা মোঃ জয়নুল মিয়ার স্ত্রী মাজেদা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে রাত ৮টা ৩০ মিনিটে তিনি একে একে তিনটি কন্যাসন্তান প্রসব করেন। তবে অত্যন্ত দুঃখের বিষয়, জন্মের পর দেখা যায় তিনটি শিশুই মৃত ছিল। এটি ওই প্রসূতি মায়ের চতুর্থ (৪র্থ) ডেলিভারি ছিল বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্স জানান, প্রসূতি মাকে হাসপাতালে নিয়ে আসার পর স্বাভাবিকভাবেই ডেলিভারি করানো হয়, তবে দুর্ভাগ্যবশত কোনো সন্তানকেই জীবিত পাওয়া যায়নি। বর্তমানে প্রসূতি মা চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একসঙ্গে তিনটি মৃত সন্তান প্রসবের এই মর্মান্তিক ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme