1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
দেশের ৯ জেলায় ১০টি ‘স্বপ্নজয়ী পাঠশালা’ অসহায় শিশুদের শিক্ষায় মানবিক দৃষ্টান্ত স্থাপন—প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিনের উদ্যোগ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি, নিঃস্ব আউটসোর্সিং কর্মী আর্তমানবতার সেবায় নিবেদিত জগন্নাথপুরের ‘মুক্ত সমাজ কল্যাণ সংস্থা। জগন্নাথপুরে “দোয়া” চ্যারেটি সংস্থা উদ্যােগে দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান জগন্নাথপুরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইকড়ছই লতিফিয়া মক্তব কেন্দ্রের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস নলুয়ার হাওরে এরালিয়া বাজারের Gen-Z যুবকদের ইফতার মাহফিল জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অগ্নিসংযোগ, ভাঙচুর ও দখল : প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগে উত্তেজনা

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৫ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে প্রবাসী আরিফ কামালীর বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এর আগে এক দফা অগ্নিসংযোগে ঘরের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনরায় হামলা চালিয়ে অবশিষ্ট অংশও পুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির জায়গা দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, লুৎফর কামালী, জানুয়ারি মিয়া, রানু কামালী, আতাউল কামালী, মঈন উদ্দীন কামালী, শাকির কামালী, তাহমিদ আহমদ, সানু মিয়া ও বুলবুল কামালীসহ অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনের একটি সংঘবদ্ধ দল এই হামলার সঙ্গে জড়িত।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও বিএনপির কিছু স্থানীয় প্রভাবশালী ক্যাডার এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।
ভুক্তভোগী আরিফ কামালী বলেন,
“আমি প্রবাসে থাকলেও দেশ থেকে আমাকে নিয়মিত ফোন ও মেসেজে হুমকি দেওয়া হচ্ছে। আগেও আগুন দেওয়া হয়েছিল, এবার আবার হামলা করে অবশিষ্ট ঘর পুড়িয়ে দিয়েছে এবং বাড়ি দখলের চেষ্টা চলছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সাম্প্রতিক এই ঘটনার পর এলাকায় চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, দখলকৃত জায়গা উদ্ধার এবং নিজের জীবন-সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme