1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে “দোয়া” চ্যারেটি সংস্থা উদ্যােগে দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান জগন্নাথপুরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইকড়ছই লতিফিয়া মক্তব কেন্দ্রের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস নলুয়ার হাওরে এরালিয়া বাজারের Gen-Z যুবকদের ইফতার মাহফিল জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ইউএনও সিন্ডিকেট। দায়সারা কাজ, দুশ্চিন্তায় কৃষক :জগন্নাথপুরে হাওর গুলো অরক্ষিত

কানাডায় জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টোর অভিষেক সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৭৬ Time View

টরন্টো, কানাডা প্রতিনিধি —

“একতাই আমাদের শক্তি” এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টো, কানাডার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটির স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অভিষিক্ত নেতৃবৃন্দ ভবিষ্যৎ কর্মপন্থা, ঐক্য, ভালোবাসা এবং প্রবাসে থেকেও শেকড়ের প্রতি গভীর দায়বদ্ধতার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৮ জানুয়ারি, রবিবার রাতে কানাডার টরন্টোস্থ দ্য রয়্যাল কানাডিয়ান লিজিওন হলে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল ইসলাম জায়গীরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য, বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম।

অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক মো. শামীম মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. মাসুক মিয়া, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের ফাউন্ডার কনভেনর মো. আখলাক হোসেন, টরন্টো ভোরের আলো পত্রিকার সম্পাদক আহাদ খন্দকার, বাংলাদেশি কানাডিয়ান ফাউন্ডেশনের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, ইমিগ্রেশন কনসালটেন্ট প্রফেসর তানভীর আহমদ চৌধুরী, ব্যারিস্টার আরিফ হোসাইন, ওসমানী স্পোর্টস ক্লাবের সভাপতি জাকারিয়া চৌধুরী, জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের সাধারণ সম্পাদক মইনুর রহমান আজিজ ও কলামিস্ট গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অভিষিক্তদের শপথ বাক্য পাঠ করান প্রফেসর মো. আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপিপি ডলি বেগম বলেন, সুনামগঞ্জ শিক্ষা ও সংস্কৃতিতে বাংলাদেশের একটি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের মানুষ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরছে। নবগঠিত জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের শেকড়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী করে ভবিষ্যতেও ঐক্য ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নবনির্বাচিত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান জিতু ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ছাতক উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ আলী, ছাতক দোয়ারাবাজার অ্যাসোসিয়েশনের সভাপতি মিলাদ আহমদ, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. কফিল উদ্দিন বাবলু, টরন্টো কসমোপলিটন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট কামিল হোসেন, দিরাই উপজেলা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোস্তাক চৌধুরী, জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশনের নির্বাহী সহ-সভাপতি আলীবর্দি খান সুহেল, উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য সাবিনা সুলতানা, সহ-সভাপতি তাজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের শিশু ও জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিটন চন্দ্র দেব, প্রচার সম্পাদক সৈয়দ তানভীর আলম এবং ক্রীড়া সম্পাদক তুহিন মিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রুহুল আমিন এবং গীতা পাঠ করেন নিকলেশ দাশ। বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিচালনা করেন মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিষেক উদযাপন কমিটির কো-কনভেনর প্রফেসর মো. আশিকুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme