1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে “দোয়া” চ্যারেটি সংস্থা উদ্যােগে দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান জগন্নাথপুরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইকড়ছই লতিফিয়া মক্তব কেন্দ্রের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস নলুয়ার হাওরে এরালিয়া বাজারের Gen-Z যুবকদের ইফতার মাহফিল জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ইউএনও সিন্ডিকেট। দায়সারা কাজ, দুশ্চিন্তায় কৃষক :জগন্নাথপুরে হাওর গুলো অরক্ষিত

জগন্নাথপুরে যুবলীগ নেতা রাজীব তালুকদার গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৭৪ Time View

জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলায় অজ্ঞাত আসামী হিসেবে ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালকুদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২) গ্রেফতারকৃত সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাজিক তালকুদার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত রনধীর দাশ তালকুদারের ছেলে। তিনি রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও চুরির অভিযোগে আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme