1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
জগন্নাথপুরে “দোয়া” চ্যারেটি সংস্থা উদ্যােগে দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান জগন্নাথপুরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইকড়ছই লতিফিয়া মক্তব কেন্দ্রের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস নলুয়ার হাওরে এরালিয়া বাজারের Gen-Z যুবকদের ইফতার মাহফিল জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ইউএনও সিন্ডিকেট। দায়সারা কাজ, দুশ্চিন্তায় কৃষক :জগন্নাথপুরে হাওর গুলো অরক্ষিত

ভারতে বাংলাদেশী তরুণীকে ধর্ষণের পর হত্যা

  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৫২৯ Time View

জুলাই বিপ্লব ২৪ডেস্ক :

ভারতের ব্যাঙ্গালুরুতে তিন সন্তানের জননী ২৮ বছর বয়সী এক বাংলাদেশী তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত ওই তরুণীর মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

এছাড়া তাকে শ্বাসরোধ করার চিহ্নও স্পষ্ট ছিল। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন এবং তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দু’টি।

পুলিশ জানিয়েছে, হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত ছিলেন এবং তিনি তার স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকে তার লাশ পাওয়া যায়।
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, “তার স্বামীর দেয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। নাজমার ভাইও তথ্যটি নিশ্চিত করেছেন। তিনিও এই শহরে থাকেন।”
নাজমার হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলিশের প্রাথমিক ধারণা, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার ওপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে, সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে তারা। এ মুহূর্তে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme