বিশেষ প্রতিনিধি:-
জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট -এর উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়ার সভাপতিত্বে
বক্তব্য রাখেন, কাউন্সিলর সিরাজুল ইসলাম, ট্রাস্টি আবদুল মুকিত চুনু এমবিই., আবদুল মোসব্বির দুলু, সাদেক কোরেশি, আশিক চৌধুরী, জগলু মিয়া, এম. এ. গনি, তাহের কামালী, সালমান খালেদ চৌধুরী, আবদুল হান্নান, জুবায়ের আহমেদ হামজা, ইস্তাব উদ্দিন আহমেদ, ইকবাল এম হোসেন, শেখ মিজানুর রহমান, শাহীন আহমেদ, এম. এ. আমিন, সমীর আলী, মিসবাহ জামাল, সাংবাদিক মির্জা কামরান, মাসুদ আহমেদ, ফারহান মাসুদ সহ অনেকে। বক্তারা ট্রাস্টের ভবিষ্যত পরিকল্পনা বাস্তবানে সকলের সহযোগিতা কামনা করেন । এ সময় ইফতার মাহফিলে ট্রাস্টের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।
প্রসঙ্গত, দীর্ঘ ২৬ বছর ধরে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট মানব কল্যানে কাজ করে যাচ্ছে। শিক্ষা উন্নয়ন, শিক্ষা সহায়তা, আইটি কোর্স, ইংরেজি শিক্ষা, সেলাই প্রশিক্ষন, গ্রন্থাগার সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষদের সহায়তা করে আসছে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। ভবিষ্যতে রিসোর্স সেন্টারের জন্য বহুতল ভবন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে ট্রাস্টটি। ###
Leave a Reply