স্টাফ রিপোর্টারঃ-
পবিত্র মাহে রমজানের রহমত ও বরকত লাভের প্রত্যাশায় রোজাদারদের সম্মানেজগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দূর্লভপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী হাসান আহমদ, আমেরিকা প্রবাসী হুমায়ুন মিয়া, ইংল্যান্ড প্রবাসী তায়েফ আহমদ, মাহবুব হোসেন এর উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২২ রামাদ্বান হবিবপুর আশিঘর দূর্লভপুর গ্রামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মাসুক মিয়া, মামুন আহমদ, জাহেদ আহমদ, লেছু মিয়া, রসিদ আহমদ, মাও: মনসুরুল হাসান, কামাল আহমদ,মাওলানা ইমরুল হোসাইন, আজহার আহমদ, হাফিজ মাওলানা রাইয়্যান আহমদ, রাসেল আহমদ, রাহিম আহমদ, সুমন আহমদ, আমির হোসাইন, মারজান আহমদ ও রেজুয়ান আহমদসহ দূর্লভপুরের যুবকদের তত্ত্বাবধানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল পূর্ব মোনাজাত পরিচালনা করেন হবিবপুর দারুল উলুম এমদাদিয়া মাদরাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা নুরুল হক। হবিবপুর দারুল উলুম এমদাদিয়া মাদরাসার শিক্ষক হাফিজ সাঈদ আহমদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আছকির আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক এম এ কাদির, যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ।
এসময় উপস্থিত ছিলেন হাবিবপুর আশিঘর পাড়ার বিশিষ্ট মুরব্বি বর্গ ও যুবকবৃন্দ, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, বিশিষ্ট মুরব্বী বজলুর রশীদ চৌধুরী, সাজিদুর রহমান, আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর কামাল হোসেন, পৌর বিএনপি নেতা শামসুল হক সমছু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, জাহাঙ্গীর মিয়া, কবির মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিলাল আহমদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সুমন আহমদ, ব্যবসায়ী বাবুল মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply