1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের ১০ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, অপপ্রচারের প্রতিবাদ, এম কয়ছর আহমেদের সুনামগঞ্জ–৩ আসনে ত্রিমুখী ভোট যুদ্ধ, ধান–ইগল–তালায় জমেছে লড়াই কানাডায় জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টোর অভিষেক সম্পন্ন জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত স্টুডেন্টস কেয়ার ও যুব ফোরামের মেধা বৃত্তি পুরস্কার বিতরণ সম্পন্ন জগন্নাথপুরে বাক প্রতিবন্ধীদের মধ্যে তিন লক্ষাধিক টাকা নগদ বিতরন সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিল শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাল স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর

জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ)

জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর আশিঘর (শাহবাড়ি) এলাকার বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার বিকেল ৩টায় হবিবপুর গ্রামবাসীর আয়োজনে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগর পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

অধ্যক্ষ মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে হবিবপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম হিরা, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী হারুনুজ্জামান, প্রাজনীতিবিদ ও সমাজসেবক আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সুনু মিয়া, মাসুম আহমদ, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আলহাজ্ব মন্তাজ আলী, মিফতা মিয়া ও আলিফ মিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা। শাহ মোঃ বুরহান উদ্দিন শফি একজন অত্যন্ত ভালো মনের, ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন এবং তার কোনো অপরাধের সাথে জড়িত থাকার বিন্দুমাত্র রেকর্ড নেই।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসনকে এই ঘটনায় কোনো প্রকার গাফিলতি করা চলবে না। অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে হবিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিহত শফি’র ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী সুলমান উদ্দিন আবেগঘন কণ্ঠে বলেন, তার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং কোনো ধরনের অপরাধের সাথে তার সম্পৃক্ততা ছিল না। তিনি আক্ষেপ করে বলেন, প্রবাসীরা দেশে এসে নিয়মিত খুন ও হামলার শিকার হচ্ছেন। নিজ মাতৃভূমিতে এসে আর যেন কোনো প্রবাসীকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। তিনি সরকার ও প্রশাসনের কাছে ভাই হত্যার দ্রুত বিচার ও ঘাতকদের উপযুক্ত শাস্তির জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন শাহ মোঃ বুরহান উদ্দিন শফি। গত ৩০ জানুয়ারি তিনি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তাঁর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme