1. nuruddin7825@gmail.com : https://julybiplob24.com :
  2. koyesmamun51@gmail.com : MD KOYES MAMUN : MD KOYES MAMUN
শিরোনাম:
গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, অপপ্রচারের প্রতিবাদ, এম কয়ছর আহমেদের সুনামগঞ্জ–৩ আসনে ত্রিমুখী ভোট যুদ্ধ, ধান–ইগল–তালায় জমেছে লড়াই কানাডায় জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টোর অভিষেক সম্পন্ন জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত স্টুডেন্টস কেয়ার ও যুব ফোরামের মেধা বৃত্তি পুরস্কার বিতরণ সম্পন্ন জগন্নাথপুরে বাক প্রতিবন্ধীদের মধ্যে তিন লক্ষাধিক টাকা নগদ বিতরন সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিল শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাল স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর ৮ দলের প্রার্থী দাবি—অপপ্রচারের অভিযোগ কৌশল, জনসমর্থন আর মাঠের রাজনীতি: সুনামগঞ্জের পাঁচ আসনে টানটান লড়াই

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, অপপ্রচারের প্রতিবাদ, এম কয়ছর আহমেদের

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৪ Time View

জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদকে জড়িয়ে এক বা একাধিক নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

নিজস্ব ভেরিফাই ফেইসবুকে, কয়ছর আহমেদ বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম ও ছবি ব্যবহার করে সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও অসত্য তথ্য উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। টাকার বিনিময়ে অখ্যাত কিছু অনলাইন প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে মিথ্যা খবর ছড়িয়ে একটি অসৎ চক্র রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।
তিনি আরও বলেন, দুইজন ব্যক্তির ব্যক্তিগত আলাপচারিতাকে বিকৃতভাবে উপস্থাপন করে কৌশলে তাঁর নাম জড়িয়ে দেওয়া হয়েছে, যা একটি বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। সংবাদগুলোর তথ্য ও উপস্থাপনার ধরন দেখলেই যে কেউ বুঝতে পারবে এটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার।
কয়ছর আহমেদ অভিযোগ করেন, ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার দেখে পরাজয়ের ভয়ে কতিপয় সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে কুৎসা রটনা ও ধারাবাহিক মানহানিতে লিপ্ত রয়েছে।
তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ভোটারদের উদ্দেশে বলেন, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব মিথ্যা ও বানোয়াট সংবাদে তাঁর কিংবা তাঁর দলের কোনো সম্পৃক্ততা নেই।
মিথ্যা সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্ট অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে মানহানি মামলা করা হবে।
শেষে তিনি বলেন, রাজনীতি আদর্শের জায়গা—এখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু পরাজয়ের ভয়ে প্রতিহিংসা ও কুৎসা রটনা কখনোই গ্রহণযোগ্য নয়। আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয়ের মাধ্যমেই সকল অপপ্রচারের জবাব দেওয়া হবে,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জুলাই বিপ্লব২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Customized BY NewsTheme